চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩৩২ জন, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২১, ০৬:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের শরীরে করোনা  শনাক্ত হয়েছে। এইদিন মৃত্যুবরণ করেছেন ৪ জন।

শনিবার (২১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  এদিন নতুন আক্রান্ত  ২০৮ জন মহানগর এলাকার এবং ১২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এছাড়া মৃত্যুবরণকারী ৪ জনের মধ্যে ৩ জন বিভিন্ন উপজেলার এবং ১ জন মহানগরের বাসিন্দা।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার কিছু নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়া মানে এই নয় যে করোনার সংক্রমণ কমে গেছে। নিজেকে এবং পরিবার সুস্থ রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework