চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান: ৩১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিদিন ডেক্স
প্রকাশিত : রবিবার, ২০২১ জুলাই ১১, ১০:৪০ পূর্বাহ্ন

সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় বন্দরনগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৬টি মামলায় ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।  

রোববার (১১ জুলাই) জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও শপিংমলে অভিযান চালিয়ে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক টুয়েন্টিফোরটিভিকে বলেন, করোনার সংক্রমণের বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework