চট্টগ্রামে গার্মেন্টসে আগুন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ জানুয়ারী ১১, ০৬:১৯ পূর্বাহ্ন

নগরের বায়েজিদ থানার আনোয়ারা গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি গাড়ি আগুন নেভাতে কাজ করছে।
 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে আনোয়ারা গার্মেন্টসে আগুন নেভাতে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১১টি গাড়ি কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework