চট্টগ্রামে একদিনে শনাক্ত ৬০০ জন, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ১৭, ০৫:২১ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

 

এদিন মারা গেছেন ৫ জন। এর মধ্যে ২ জন উপজেলার এবং ৩ জন নগরের বাসিন্দা।

 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ১হাজার ৯৫৭ টি। নতুন আক্রান্তদের মধ্যে ৪৪৭ জন নগর এলাকার এবং ১৫৩ জন উপজেলা এলাকার বাসিন্দা। 

 

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ সীতাকুন্ড উপজেলায়, আক্রান্ত ৩০ জন। এছাড়া রাউজানে ২৮ জন, মিরসরাইয়ে ২১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework