ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ মে ১৪, ৩০ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

করোনা

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৭৮৬ জন, মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ১৫, ০৮:২০ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৭২ শতাংশ।
এদিন মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৭ জন উপজেলার এবং ৩ জন নগরের বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৪২১টি। নতুন আক্রান্তদের মধ্যে ৪৭৪ জন নগর এলাকার এবং ২৯৪ জন উপজেলা এলাকার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, আক্রান্ত ৫৩ জন। এছাড়া ফটিকছড়িতে ৪২ জন, পটিয়ায় ৩৬ জন, মিরসরাইয়ে ২৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্যথায় সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video