সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ এপ্রিল ২৩, ০৯:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরাম এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সংগঠনের সভাপতি জয় বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াদের সঞ্চালনায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বনফুল অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুল ইসলাম সিআইপি।

প্রধান অতিথির বক্তব্য দেন চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়ার পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো.ইয়াকুব, আলাওল হলের সাবেক প্রভোস্ট ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দীন হাসান চৌধুরী, শাহজালাল হলের প্রভোস্ট ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াহিদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইফতেখার আরিফ, ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আবুল কাসেম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী।  

ফোরামের সাবেক নেতাদের পক্ষে বক্তব্য দেন মাহফুজ আহমেদ, আনিসুর রহমান, শিমুল বিশ্বাস, রাশেদ সিকদার, জহিরুল ইসলাম দিপু, জুলকার নাইন ও মিজান শাইখ।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework