ইসলামিক ফোরাম ঘাউটেং সভাপতি আলী আকবর সেক্রেটারি শরীফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ১২, ০৭:১৮ অপরাহ্ন
  দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের ২০২১ সালের সেটআপ সম্পন্ন হয়েছে। রবিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জোহানসবার্গের ফোর্ডসবার্গ শহরে " আই এফ এ" অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ঘাউটেং প্রভিন্সের সেটাপ সম্পন্ন করা হয়। অত্র ফোরামের কেন্দ্রীয় পরামর্শ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ঘাউটেং অঞ্চলের অর্থ- সম্পাদক মো.শরীফ উদ্দিনের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকা'র কেন্দ্রীয় সভাপতি মোঃ মোশাররফ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ইব্রাহীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল হান্নান কাজী, কেন্দ্রীয় অফিস সম্পাদক আবুল কাশেম। এসময় ২০২১সালে ঘাউটেং প্রভিন্সে দায়িত্বে মনোনীত হয়েছেন, সভাপতি আলী আকবর, সেক্রেটারি মো.শরীফ উদ্দিন, দাওয়াহ সম্পাদকঃ আশাফাকুজ্জামান দিপু, অফিস সম্পাদকঃ তৌহিদুল ইসলাম, অর্থ-সম্পাদকঃ আমিরুল ইসলাম, পাঠাগার সম্পাদকঃ নেজাম উদ্দিন, সমাজ কল্যাণঃ আব্দুল মতিন, সাংস্কৃতিক সম্পাদকঃ জোবায়ের ছিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদকঃ শেখ মাসিদুল কারীম, প্রকাশনা সম্পাদকঃ মোয়ারেফ হোসেন রতন, ক্রীড়া ও আইটি সম্পাদকঃ আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদকঃ ইসমাইল হোসাইন।   অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি মো. মোশাররফ হোসাইন মোনাজাতের মাধ্যমে দেশে-বিদেশে করোনায় আক্রান্ত অসুস্থ সহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework