ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

রাজনীতি

দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০৫:৪৪ পূর্বাহ্ন

করোনার সংকটে অসহায়-দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব লীগ।

সোমবার (১২ জুলাই) দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে মিরপুর ও যাত্রাবাড়ি এলাকায় ঈদ-উল-আযহা উপলক্ষে যুব লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে এক হাজার মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে রুপনগর, পল্লবী’র অসহায়-দুস্থদের মাঝে রেশনিং আদলে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, ঈদ-উল আযহা উপলক্ষে ও করোনার এই সংকটে যুবলীগের রেশনিং আদলে অসহায়-দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ঢাকা মহানগর উতà