সুখের সন্ধানে মাত্র ৭ মাস আগেই বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি। এর আগে এই শিল্পীর দুই সংসার ভাঙনের পরে গীতিকার মেহেদী মহসীনকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের সাত মাসের মাথায় ন্যন্সি জানালেন, সুখ খুঁজতে গিয়ে যেন অশান্তি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন তিনি। নিজের বর্তমান সংসার, অতীত, স্বামী-সন্তান নিয়ে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই সংগীতশিল্পী। স্ট্যাটাসটি বিডি২৪লাইভ-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-
আমার আর মেহেদীর সংসারজীবনের বয়স সাত মাস। এদিকে আমি অন্তঃসত্ত্বা। আমাদের দুজনের জন্যই নতুন করে অল্পদিনের পরিচয়ে একজন আরেকজনের জীবন সঙ্গিনী হওয়ার সিদ্ধান্তটুকু নেয়া কঠিন ছিল। এরই মধ্যে একটি নতুন প্রাণের জন্ম দেয়া যেন আনন্দের চাইতেও দ্বিগুণ ভীতি।
আমার দুই ভাই, ভাবি এবং রোদেলা বাদে দুই পরিবারের কোনো সদস্যদের নতুন অতিথির আগমনের সংবাদে নেই কোনো উচ্ছ্বাস, উল্টো রয়েছে বিদ্রূপ মেশানো হতাশা। সেই সঙ্গে নতুন অতিথির আগমনের সংবাদে অর্থ বা সম্পদ বণ্টনে কে কী পাবে আর কী হারাবে, সে
