ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশজুড়ে

নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে ‘বৈসাবি’ উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ এপ্রিল ১২, ১২:১৪ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) নদীতে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল পূজা করে চাকমারা আজ ‘ফুল বিজু’ উদযাপন করছেন।

ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুজ্যা এলাকা দিয়ে চেঙ্গী নদীতে ফুল দিতে শতশত চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় জমান। সূর্যোদয়ের আগেই চাকমারা দলে দলে নদীর তীরে সমবেত হন।  

কেউ একাকি আবার অনেকে সারিবদ্ধ হয়ে নদীতে নানা রংয়ের ফুল উৎসর্গ করেন। যেন রঙিন হয়ে ওঠে চেঙ্গী নদী। এছাড়া শহর, শহরতলীর বিভিন্ন খাল ও প্রাকৃতিক ছড়াও ফুলে ফুলে ভরে যায়। ছোট্ট শিশুরা নদীতে আনন্দ-উল্লাস করে নতুন বছরকে আহ্বান জানায়। এর আগে তারা ফুল à