ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশজুড়ে

কক্সবাজারে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ১৭, ১১:১৬ পূর্বাহ্ন
ফাইল ছবি।

কক্সবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার প্রধান আসামি আশু আলী গ্রুপের প্রধান আশু আলী (২৫) নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি টিম শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকায় যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র‍্যাব। কিছুক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় র‌্যাব সদস্যরা।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গোলাগুলির ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হলে তাদেরও হাস