১ আগস্ট পবিত্র ঈদুল আজহা
দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে জিলক্বদ মাস ৩০ দিন পূর্ণ হয়ে আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ১ আগস্ট সারাদেশে ঈদুল আজহা উদযাপন করা হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা নিজাম উদ্দিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজাম উদ্দিন বলেন, আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে সারাদেশ থেকে চাঁদ দেখার কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং আবহাওয়া অফিসের সঙ্গেও যোগাযোগ হয়েছে। কোনো সূত্র থেকেই চাঁদ দেখার খবর মেলেনি। ফলে আগামীকাল হবে ৩০ জিলকদ, বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে ১ আগস্ট দেশে ঈদুল আজহা পালন করা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় একটি উৎসব। এই উৎসবের অংশ হিসেবেই পশু কোরবানি দেওয়া হয়ে থাকে। তবে পশু কোরবানি দিলেও এর অন্তর্নিহিত তাৎপর্য হলো মনের লোভ-লালসা,