ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৫ আশ্বিন ১৪৩৩

জাতীয়

১২ হাজার বেডের ৮ হাজারই খালি, আইসিইউ ৪৫৯ টি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ এপ্রিল ৩০, ১২:২৮ পূর্বাহ্ন
করোনাকালীন সময়ে দেশের আট বিভাগের হাসপাতালগুলোর মধ্য থেকে এই মুহুর্তে মোট ৮ হাজার ৩৩৫ টি কোভিড জেনারেল বেড এবং ৪৫৯ টি কোভিড আইসিইউ বেড খালি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, হাসপাতালগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের আট বিভাগে এই মুহূর্তে মোট কোভিড ডেডিকেটেড শয্যাসংখ্যা ১২ হাজার ৩৬৫ টি এবং মোট আইসিইউ শয্যা সংখ্যা ১ হাজার ৮৪ টি। এগুলোর মধ্য থেকে বহু সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় এখন উল্লিখিত বেডগুলো খালি হয়েছে। উল্লেখ্য, আট বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলোতে মোট জেনারেল বেড সংখ্যা ৫ হাজার ৬৪৪টির মধ্যে খালি রয়েছে ৩ হাজার ৪১৩ টি। আর মোট আইসিইউ ৭৬৯ টির মধ্যে খালি রয়েছে ৩২৮ টি। এই হাসপাতালগুলোর মধ্যে সরকারি ১৩টি এবং বেসরকারি ১৩টি হাসপাতাল রয়েছে। ঢাকা মহানগরের ১