সারাদেশে চলছে নৌযান ধমর্ঘট
বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবি আদায়ে সারাদেশে চলছে নৌযান ধমর্ঘট। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বরিশালেও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে নৌ বন্দরগুলো।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দিয়েছে। তবে নৌ শ্রমিকদের সব দাবি এখনই মানা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন নৌযান মালিকরা।
শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেওয়ার পর বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের মধ্যস্থতায় সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বৈঠকে বসে শ্রমিক-মালিকরা। মধ্যরাত পর্যন্ত দীর্ঘ বৈঠক চললেও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, দুই পক্ষই নিজ নিজ দাবিতে অনড় থাকায় সমঝোতা হয়নি।
১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে পূর্ব ঘোষণা অনুযাযী এ ধর্মঘট শুরু করছেন তারা। একই দাবিতে গত দেড় বছরে আরো তিনবার ধর্মঘটে গিয়েছিল তারা।
নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখার যুগ্ম সম্পাদক একিন আলী মাস্টার জানান, ধর্মঘট শুরুর সব প্রস্ততি তারা শেষ করেছেন। শ্রমিকরà¦