ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

জাতীয়

রোজিনার মুক্তির দাবিতে নারী সাংবাদিকদের প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মে ২২, ০২:২৮ অপরাহ্ন
কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে প্রতিবাদী প্রতীকী অনশন করছে বিক্ষুব্ধ নারী সাংবাদিকরা। শনিবার (২২ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এই প্রতীকী অনশন শুরু হয়। অনশন কর্মসূচিতে সংহতি জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ ও সহযোগী সম্পাদক আনিসুল হক। অনশনরত ডিআরইউয়ের নারী বিষয়ক সম্পাদক রিতা নাহার বলেন, সারাদেশের গণমাধ্যম কর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তখন একজন সাংবাদিককে চোর উপাধি দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, তথ্য সংগ্রহ কোনো অপরাধ নয়। শামীমা দোলা বলেন, স্বাস্থ্য অধিদ