রপ্তানি আয়ের প্রথমবারের মতো এক অর্থবছরে ৫০ বিলিয়ন ডলার ছাড়ালেও আমদানি বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতি মে শেষে প্রায় ৩১ বিলিয়ন ডলারে ঠেকেছে, যা ইতিহাসের সর্বোচ্চ৷
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মে পর্যন্ত আমদানি ব্যয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। প্রাথমিক তথ্য প্রকাশ হলেও জুলাই থেকে জুন পর্যন্ত পুরো বছরের আমদানির তথ্য এখনও আসেনি৷
পরিসংখ্যানে দেখা গেছে, মে পর্যন্ত অর্থবছরের ১১ মাসে রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ অনেক বেশি হওয়ায় এবং রেমিটেন্সে নেতিবাচক ধারা বজায় থাকায় বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি হয়েছে ৩০ দশমিক ৮২ বিলিয়ন ডলার৷ আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ঘাটতি বেড়েছে ৪৮ দশমিক ৮৩ শতাংশ (১০ দশমিক ১১ বিলিয়ন ডলার) ৷ আগের অর্থবছরের আলোচিত সময়ে যা ছিল ২০ দশমিক ৭০ বিলিয়ন ডলার৷
এর প্রভাবে দেশেà
