ক্ষণ গণনার পালায় একদিকে যেমন চলতি বছর শেষ হতে যাচ্ছে, ঠিক তেমনি এগিয়ে আসছে নতুন বছর। নতুন বছর এগিয়ে আসা মানেই এগিয়ে আসা ভাষার মাস, সাথে অমর একুশে বইমেলা।
আর সবকিছু ঠিক থাকলে অমর একুশে গ্রন্থমেলা ২০২২ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে।
বুধবার (২২ ডিসেম্বর) বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। যদিও ফেব্রুয়ারির ১ তারিখে মেলার স্বাভাবিক সূচনা হয় প্রতিবার, তবে চলতি বছরটি ভিন্ন ছিল। কোভিডের কারণে আমাদের মার্চ এপ্রিলে মেলা পরিচালনা করতে হয়েছে। তবে আগামী মেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে বলে আশা রাখছি।
জালাল আহমেদ বলেন, এবারের বইমেলার জন্য আমরা মেলা প্রাঙ্গণ সাজানোর সময় বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানাব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবো। ইতোমধ্যেই বইমেলা ঘিরে শুরু হয়েছে নà¦
