বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে রাজধানীর সঙ্গে সংযুক্ত করে রোববার (২৬ জুন) থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে পদ্মা বহুমুখী সেতু। বৈশ্বিক পরিবহন অবকাঠামোতে প্রকৌশলগত উৎকর্ষ ও অর্জনের প্রতীক এই সেতু দেশের যোগাযোগব্যবস্থায় অন্যতম মাইলফলকও বটে। অর্থনীতিবিদ ও প্রকৌশলীরা বলছেন, পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ যা অর্জন করেছে; ভবিষ্যতে তা হতে যাচ্ছে দেশের অন্যতম বড় সম্পদ। ফলে নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন শেষে এখন পদ্মা সেতু যথাযথভাবে রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই।
বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘এখন বিদেশি উৎস থেকে তহবিল না পাওয়া গেলেও আমরা আমাদের নিজস্ব অর্থে, নিজস্ব ব্যবস্থাপনায় বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষম।’
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামের মতে, ‘সেতুটি বাংলাদেশের প্রকৌশল খাতে কর্মরত সবার মনোবল বাড়িয়েছে। এটা সত্যিকার অর্থেই এক বড় অর্জন।’
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে সফলভাবেই। এর স্থায়িত্ব ১২০ বছর হওয়ায় এখন সময় এসেছে দৃষ্টিনন্দন এ সেতুটির যথাযথ রক্ষণাà¦
