কে হচ্ছেন অ্যাটর্নি জেনারেল
টানা ১২ বছর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা-অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহবুবে আলম। তার মৃত্যুতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক এই পদটি শূন্য হয়েছে। এখন বিচারাঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল এ নিয়ে কৌতূহল রয়েছে সর্বত্র।
মাহবুবে আলম দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পর সরকার নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের পক্ষে কাজ শুরু করেছে।
জানা গেছে, মাহবুবে আলমের অবর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে শ ম রেজাউল করিমকে ভাবা হচ্ছিল। কিন্তু তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে মন্ত্রী হওয়ায় আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। তারপরও সরকার অত্যন্ত দক্ষ এবং সৎ একজন আইনজীবী খুঁজছে। ইতোমধ্যে কয়েকটি নাম আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার আজমালুল হক কিউসি। এ ছাড়া সিনিয়র অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, অতিরিক্