ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়

এনআইডি সার্ভার হস্তান্তর নয়: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২০, ০৪:৪০ অপরাহ্ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর হলেও ভোটার তালিকার ডাটা কাউকে দেবে না নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

এনআইডি সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের টানাপোড়ন প্রায় ১৪ বছরের। এ নিয়ে দুপক্ষের টানাটানি চললেও সবশেষ মন্ত্রিসভায় নতুন আইনের নীতিগত অনুমোদন দেয়ার পর তৈরি হয়েছে আবারও জটিলতা। নির্বাচন কমিশন বলছে, কাউকে হস্তান্তর করবে না তাদের সার্ভার।

সর্বপ্রথম ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে এটিএম শামছুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর সেটির নাম দেয়া হয় জাতীয় পরিচয়পত্র। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে এ পরিচয়পত্র হস্তান্তরের প্রশ্নে বেঁকে বসেছে নির্বাচন কমিশন। সম্প্রতি মন্ত্রিসভায় এ বিষয়ে নতুন আইনের নীতিগত অনুমোদন দেয়া হলে এনআইডি হস্তান্তরের তোড়জোর শুরু হয়।

এদিকে বুধবার (১৯ অকà§