২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ রোববার (১৩ ফেব্রুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে পরীক্ষার ফল প্রকাশ ও প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়া রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন। পরে ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে।
শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এ বছর সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সাধারণত প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তবে ২০২১ সালে সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাস
