ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৫ আশ্বিন ১৪৩৩

জাতীয়

আইন-শৃঙ্খলা বাহিনী ইচ্ছে করে গুলি করতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ ডিসেম্বর ১১, ০১:১৯ অপরাহ্ন

যাবের বর্তমান ও সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ ইচ্ছে করে ক্রসফায়ার কিংবা গুলি করতে পারে না।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর কাওরানবাজার ঢাকা ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হল রুমে ‘নিম্ন আয় এলাকার জনগণের জন্য আদর্শ গ্রাহক সম্মাননা’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিষেধাজ্ঞা যে কারণে দেওয়া হয়েছে, সে প্রেক্ষিতে তিনি বলেন- আমাদের দেশে বন্দুকযুদ্ধের যতগুলো ঘটনা ঘটেছে সব ঘটনারই একটি জুডিশিয়াল ইনকোয়ারি হয়। যে ঘটনা ঘটলো তার পেছনে যথাযথ কারণ ছিল কিনা। না গাà¦