রাঙ্গুনিয়ার দুই থানার ওসির হঠাৎ বদলি

অনিরুদ্ধ অপু, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ ফেব্রুয়ারী ১০, ০৫:২৫ অপরাহ্ন

রাঙ্গুনিয়া উপজেলার দুই থানার ওসিকে হঠাৎ রদবদল করা হয়েছে। গত এক মাস ধরে রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার জুড়ে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখল, মারামারি, হামলা ও ডাকাতি বৃদ্ধি পাওয়ায় ইদানীং আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। যার কারণে হঠাৎ করেই এই বদলির আদেশ বাস্তবায়ন করা হয়।

গতকাল রাতে এ আদেশের সাথে সাথে দুই ওসিকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন ওসি হিসেবে যোগদান করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোস্তফা কামাল খান এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

বদলি করা ওসিরা হচ্ছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার জাহিদুল ইসলাম ও রাঙ্গুনিয়া মডেল থানার সাব্বির মোহাম্মদ সেলিম।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework