ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ এপ্রিল ২৩, ১২:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) আর নেই। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে নগরের পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তার জামাতা রইসুল উদ্দিন সৈকত জানান, ২৮ মার্চ মো. সাহাবউদ্দিনের করোনা শনাক্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে পুনরায় ডেল্টা হাসপাতাল ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেল