ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

`মানুষের স্রোত` নগরীর ৪ প্রবেশ পথে

জীবনের ঝুঁকি নিয়ে বন্দরনগরীতে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ২২, ০৬:২৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত।

রাত পোহালেই শুরু হবে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এ অবস্থায় নগরের চার প্রবেশপথে মানুষের স্রোত নেমেছে। কোরবান শেষে তড়িঘড়ি করে বাড়ি থেকে নগরে ফিরছেন মানুষ।

এদিকে কঠোর বিধিনিষেধে প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাই অনেকেই ছাড়ছেন নগর। সবমিলিয়ে নগরের চার প্রবেশপথ নতুনব্রিজ (শাহ আমানত সেতু), কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন মোড় ও সিটি গেইটে মানুষের স্রোত নেমেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে নগরের অক্সিজেন মোড়, একে খান গেইট, চট্টগ্রাম রেল স্টেশন ও শাহ আমানত ব্রিজ এলাকায় ফিরতি মানুষের চাপ ছিল বেশি।

ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেন বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ১টায় চট্টগ্রাম রেলস্টেশন এসে থামে। বাংলাদেশ রেলওয়ে ঘোষিত নির্দেশনা মেনে আন্তঃনগর ট্রেনটি চট্টগ্রাম পৌঁছে। এ সময় যাত্রীদের নেমে গন্তব্যে চলে যেতে দেখা যায়। পরিবার-পরি