খাগড়াছড়িতে সহকর্মীকে খুনের ঘটনায় আনসার সদস্যের যাবজ্জীবন
খাগড়াছড়িতে সহকর্মীকে খুন করে সরকারি অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালা কবাখালী হেডম্যান পাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক-বিতন্ডার একপর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম নিজের কাছে