কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ Jun ১৬, ০৫:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

 

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নতুন ব্রীজের মইজ্জ্যার টেকে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন- অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

 

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরের মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে।

 

 

কক্সবাজার থেকে আসা একটি বাসে এ স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে

।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework