ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

করোনা : চট্টগ্রামে নতুন আক্রান্ত আরও ৯৩ জন, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ২৫, ১১:১৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৫৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫২ হাজার ৭৩৬ জন। এদিন করোনায় ৪ জন মারা গেছেন। মঙ্গলবার (২৫ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৬ জনের। চট্টগ্রাম মেডিক্যাল