করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ১১৪ জন, মৃত্যু ১
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬১টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৪ হাজার ৩৩৫ জন।
এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৩ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে