লালদিঘীর পাড়ের দক্ষিণ-পশ্চিম পাশের গোল চত্বরে তৈরি করা হয়েছে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্তের মঞ্চ। সেখানে লড়বেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৭০ জন বলী।
সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় বলী খেলার ১১৩তম আসর উদ্বোধন করা হবে। এ আয়োজনে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
মেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বলীখেলার ৪ জন রেফারীর মধ্যে একজন সাবেক কাউন্সিলর জামাল হোসেন। তিনি বলেন, ২০১৯ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লার শাহজালাল। ফাইনালে তিনি পরাজিত করেছিলেন চকরিয়ার তারেকুল ইসলাম জীবনকে। এই দুইজন এবং রুবেল, মোমিন, তসলিম, সৃজন চাকমা, তপন চাকমা ও রিংকন বলী খেলবেন চ্যালেঞ্জিং রাউন্ডে। তাদের মধ্যে ৪ জন ‘এ’ গ্রুপে এবং ৪ জন ‘বি’ গ্রুপে লড়বেন।
এছাড়া নকআউট পর্বে লড়বেন আরও ৪০ জন বলী। ধাপে ধাপে সেমিফাইনাল পর্ব পার হ
