শুরু দেখে যা মনে হয়েছিল, এখন তা হচ্ছে না। ঢাকায় প্রথম পর্বে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে প্রায় পাল্লা দিয়েই এগোচ্ছিল মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তার পরপরই ছিল মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।
বরং সে তুলনায় বেশ পিছিয়ে ছিল তারকায় ঠাসা ও তিন ‘পান্ডব ’ মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের দল মিনিস্টার ঢাকা। সাকিব আল হাসানের ফরচুন বরিশালের অবস্থাও খুব ভালো ছিল না।
চট্টগ্রামে গিয়ে পুরোই বদলে গেলো দৃশ্যপট। এ পর্বে অনেক নিচ থেকে একদম সবার ওপরে উঠে এসেছে সাকিবের বরিশাল। ইমরুল কায়েস আর লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও প্রায় কক্ষপথেই আছে। দুইয়ে আছে তারা।
তবে দুটি দলের অবস্থার বড় ধরনের হেরফের ঘটেছে। ঢাকায় হওয়া প্রথম পর্বে তিন খেলার দুটিতে জিতে চমক দেখিয়েছিল মিরাজের চট্টগ্রাম। কিন্তু বন্দর নগরীতে গিয়ে দলটির হঠাৎ ছন্দপতন ঘটেছে।
প্রধান কোচ পল নিক্সনের বদলে অজি পেস বোলিং কোচ শন টেইটকে হেড কোচ করা, ৩ ঘন্টার নোটিশে মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব কেড়ে নাইম ইসলামকে অধিনায়ক করা এবং সিইও ইয়াসির আলমের সঙ্গে মিরাজের ঝগড়া, মাঠের বাইরের অক্রিকেটীয় কার্যক্রমের গুঞ্জন-সব মিলে অস্থিরতা চট্টগ্রাম শিবিরে।
মিরাজের অধà¦
