সব হিসেব-নিকাশ পাল্টে দিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে শিরোপা জিতে প্রথমবারের মতো সেরাদের সেরা হয়েছে বাংলাদেশের মেয়েরা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফের ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে লাল-সবুজের নারী ফুটবলে ইতিহাস গড়ে বাংলাদেশ।
মেয়েদের এমন কৃতিত্বে গর্বিত দেশবাসী। বহুদিন পর বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমী পেলেন উল্লাস করার উপলক্ষ্য। দেশের মাটিতে সাফ জয়ী বাঘিনীদের বরণ করে নিতে তারা এখন প্রস্তুত। সাবিনা বাহিনীকে সংবর্ধনায় সিক্ত করতে চান লাল-সবুজের ফুটবল ভক্তরা।
চ্যাম্পিয়ন মেয়েদের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেয়া হবে। গতকা
