পাকিস্তানকে হারিয়ে জিম্বাবুয়ের চমক
টি-টোয়েন্টিতে শক্তির বিচারে জিম্বাবুয়ের চেয়ে পাকিস্তান অনেক এগিয়ে। র্যাংকিংয়েও জিম্বাবুয়ে (১২) পাকিস্তানের চেয়ে ৮ ধাপ পিছিয়ে।
আগের সব দেখায় তাই অনায়াসেই জিতেছে পাকিস্তান। কিন্তু ১৬ বারের দেখায় প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। নয় ম্যাচ পর জিম্বাবুয়ে কোনো জয়ের দেখা পেল।
টসে হেরে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। জবাবে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ১১ রানে জিতেছিল সফরকারী পাকিস্তান।
১১৯ রানের সহজ টার্গেটে ভালো পায়নি পাকিস্তান। শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন জিম্বাবুয়ের বোলাররা। এক্সট্রাও দিয়েছেন কম। ফিল্ডাররা কোনো ক্যাচ ফেলেননি। অবশ্য মাঝে একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু ওই কঠিন সময়েও পথ হারায়নি জিà