ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ অক্টোবর ২৭, ০১:১৭ অপরাহ্ন

পরিসংখ্যান পক্ষে ছিল না। সিডনি ক্রিকেট গ্রাউন্ডটাও বড্ড অচেনা। তবে একরাশ স্বপ্ন ছিল বাংলাদেশের। ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর আফ্রিকাদুর্গ জয়ের প্রত্যয় ছিল তাসকিন-সাকিবদের চোখেমুখে। তবে সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার দেয়া ২০৬ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে টিম টাইগার্স অলআউট হয়ে গেছে মাত্র ১০১ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগির পর বাংলাদেশকে ১০৪ রানে উড়িয়ে টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা আরও পাকাপোক্ত করল চোকার্সরা। এ নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার এবং সর্বমোট আটবারের দেখায় প্রতিবারই জয় পেল à¦