গার্দিওলার সিটি রক্ষা পেল শেষ সময়ের গোলে
৮৪ থেকে ৮৯। মাঝের পাঁচ মিনিটে যেন দম আটকে ছিল পেপ গার্দিওলার, তার দল ম্যানচেস্টার সিটিরও। সময় যতোই এগিয়ে আসছিল দলের ভাবনাটাও বাড়ছিল ক্রমে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অবশেষে এল পরম আরাধ্য গোলটা। তাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার পথে এগিয়ে রইল ইংলিশ দলটি।
শেষ দশ বছরে পেপ গার্দিওলার দলগুলো লিগে আধিপত্য ধরে রেখেছে ভালোভাবেই। তবে এ সময়ে চ্যাম্পিয়ন্স লিগে এলেই যেন পথ হারিয়ে ফেলেছে তার সাবেক দল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ কিংবা বর্তমান দল সিটি। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরে শেষ আট তো গেরোই হয়ে আছে পেপ গার্দিওলার সিটির জন্য! তার অধীনে শেষ চার মৌসুমে যে একটি বারের জন্যও কোয়ার্টার ফাইনালের বৈতরণী পেরোতে পারেনি দলটি!
সে বাঁধা এবার পেরোতে বদ্ধপরিকর দলটি। তার ছাপ ছিল মাঠের খেলাতেও, শুরু থেকে স্বভাবতই বলের দখলে এগিয়ে ছিল সিটি। প্রথম সুযোগটা অবশ্