ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৬ আশ্বিন ১৪৩৩

ক্যাম্পাস

ভাঙলো ছাত্র অধিকার পরিষদ, নুর-রাশেদকে বাদ দিয়ে নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ অক্টোবর ১৫, ০৩:২৬ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ ভেঙে গেল। নুর, রাশেদ ও ফারুককে বাদ দিয়ে সংগঠনের নাম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ রেখে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে সংগঠনটির একাংশের নেতারা। নতুন এই কমিটিতে ছাত্র অধিকার পরিষদের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক এপিএম সোহেলকে আহ্বায়ক করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১৫ অ