সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) র্যাংকিং নিয়ে সমালোচনা কম হয়নি। পত্র-পত্রিকায় থেকে শুরু করে সভা-সেমিনার, সোশ্যাল মিডিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র র্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
সব বিষয় আমলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুতই র্যাংকিংয়ে অগ্রগতির জন্য পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নেওয়া বেশ কয়েকটি উদ্যোগ থেকে সেটি লক্ষ্য করা যাচ্ছে।
সর্বশেষ ঘোষিত বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের (কিউএস) তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৮০০-১০০০ এর মধ্য। প্রতিষ্ঠানের খ্যাতি, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যার অনুপাত, ফ্যাকাল্টি মেম্বারদের সাইটেশন, নিয়োগ কর্তার খ্যাতি, আন্তর্জাতিক অনুষদের অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনুপাতসহ ছয়টি দিক বিবেচনায় নিয়ে এ র্যাংকিং প্রস্তুত করা হয়।
পর্যালোচনায় দেখা গেছে, র্যাংকিংà
