সম্প্রতি পিপলস লিবারেশন আর্মি নেভির (প্ল্যান) ল্যান্ডিং অপারেশন প্রশিক্ষণের ফুটেজ প্রকাশ করে চীন। এর পরপরই জল্পনা শুরু হয় যে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাবাহিনীকে তাইওয়ানে আক্রমণ চালানোর জন্য প্রস্তুত করছেন। এবার তাইওয়ানে আক্রমণ করার জন্য চীনের পিপলস লিবারেশন আর্মির গোপন বৈঠকের একটি অডিওতে তাদের বিস্তারিত পরিকল্পনা সামনে এসেছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানে আক্রমণের পরিকল্পনা করতে গেল ১৪ মে গোপন বৈঠকে বসেন চীনের পিপলস লিবারেশন আর্মির কর্মকর্তারা। সম্প্রতি ওই বৈঠকের একটি অডিওটেপ প্রকাশ করা হয় লুড মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলে। অডিওটেপটি বিশ্বাসযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞà
