ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক

তেলে নিষেধাজ্ঞা চললে গ্যাস না দেওয়ার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ মার্চ ০৮, ১০:৫৮ পূর্বাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার রাশিয়া জানিয়েছে, এই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে দেশটি। বিশেষ করে জার্মানির সঙ্গে রাশিয়ার প্রধান পাইপলাইন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার নোভাক বলেছেন, 'রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি অব্যাহত রাখলে, বৈশ্বিক বাজারে বিপর্যয় ঘটে যাবে। বিশেষ করে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যাবেà¥