জোর করে কমানো হবে উইঘুর মুসলিম জনসংখ্যা: বিবিসি
চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনসংখ্যা আগামী ২০ বছরে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তারা জানায়, চীনে জন্মনিয়ন্ত্রণের জন্য যে নীতি রয়েছে তাতে এমনটা হতে পারে।
বিবিসি জানায়, জার্মানির একজন গবেষক অ্যাডরিন জেনজ সম্প্রতি এক নতুন বিশ্লেষণের মাধ্যমে এ তথ্য তুলে ধরেছেন। ওই গবেষক দেখিয়েছেন, চীন সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আঞ্চলিক নীতির কারণে জিনজিয়াং-এ বসবাসরত সংখ্যালঘুদের জনসংখ্যা আগামী ২০ বছরে ২৬ লাখ থেকে ৪৫ লাখ পর্যন্ত কমে যেতে পারে।
চীন সরকারের নতুন নীতির আগে দেশটির গবেষকরা ধারণা করেছিলেন, ২০৪০ সালের মধ্যে জিনজিয়াং প্রদেশে জনসংখ্যা à¦